ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আামাদের অহংকার ও গৌরবের, যা জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করবে, মর্যাদা সমুন্নত রাখবে।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের পতাকা জাতির শ্রেষ্ঠ অর্জন। এ পতাকা আমাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে, এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়। তারুণ্যের স্পর্ধিত অহংকার এ পতাকাকে পৃথিবীর পথে পথে তুলে ধরবে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে বলবে সাবাশ বাংলাদেশ!’ 
মুরাদ হাসান আজ বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কারুশিল্পী সাইমন ইমরান হায়দারের ১৬০০০ খাম দিয়ে তৈরি ২৪০ বর্গমিটারের এ যাবতকালের সর্ববৃহৎ বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
২০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের বিশালাকার পতাকার গ্রিনিচ বুকের  অফিসিয়াল স্বীকৃতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ে হয়েছে বলে জানান আয়োজকরা। 
অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat