ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৭-২৩
  • ৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 
আসামিরা হলেন, মো. সগির, মো. সুমন, মো. জাকির, মো. হামিদ আহমেদ ও সোহেল ওরফে আরিফ।
আজ শুক্রবার রিমান্ড শেষে পাঁচ আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। 
এসময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন চেয়ে আবেদন করেন। 
অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে সোমবার (১৯ জুলাই) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (১৮ জুলাই) ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে ধানমন্ডি থানার আরেকটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, দু’টি আইফোন, বিভিন্ন মডেলের ১০টি ফোন, ১টি ল্যাপটপ ও  মোবাইলের ভাঙ্গা বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২১ মে সন্ধ্যা সাতটার দিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজ দপ্তর থেকে বেইলি রোডের বাসায় ফেরার পথে বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে গাড়ির জানালা খুলে মোবাইল ফোনে কথা বলার সময় এক ছিনতাইকারী মন্ত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat