ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৭-০৭
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 কোভিড পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন ও  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকে (ট্রাক সেল) ভর্তুকি মূল্যে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে। জরুরি সেবা হিসেবে গত সোমবার থেকে টিসিবি দেশব্যাপী বিক্রয় কার্যক্রম শুরু করে এবং চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।  
সোমবার থেকে আজ বুধবার তিন দিনে টিসিবি ট্রাক সেলের মাধ্যমে ৭৬৪ মেট্রিক টন চিনি, ৪৭৫ মেট্রিক টন মশুর ডাল এবং ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ লিটার সোয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রি করেছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পবিত্র ঈদ উল আযহার ছুটি ছাড়া প্রতিদিন টিসিবির ট্রাক সেল কার্যক্রম চলবে। ঢাকা মহানগরীসহ দেশের সকল জেলা শহর ও উপজেলা পর্যায়ে টিসিবি ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে চিনি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২ থেকে ৪ কেজি, মশুরডাল ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২ কেজি এবং বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে ভোক্তা প্রতি ২ থেকে ৫ লিটার করে বিক্রি করছে।  
উল্লেখ্য, ৪৫০ টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রতি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি মশুর ডাল এবং ৮০০ থেকে ১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat