ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৭-০৬
  • ৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদী থেকে আজ মঙ্গলবার অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার মেশিনের মালিক শেখ ফরিদ ভুট্টুকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার উপজেলার ছাতিয়ানী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হাতুড়ি দিয়ে পিটিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং ড্রেজার মালিককে অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন সরকার বাসসকে জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-অনুযায়ী ড্রেজার মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারাই পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat