ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ), জেলায় কঠোর লকডাউনের তৃতীয় দিনে নগরী, সদর ও সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস। আজ শনিবার সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ সকল সড়কে প্রচারণা অভিযান চালানো হয়।
কুমিল্লা জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক বলেন, করোনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা অভিযান চালানো হচ্ছে। অফিসের গাড়িতে মহানগরীর আলেখারচর, পদুয়ারবাজার, জাংগালিয়া, সুয়াগাজি, চৌয়ারা, বালুথুবা, চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, পুলিশলাইন, দূর্গাপুর, জাগুরজুলি, বেলতলী, কোটবাড়ী মোড়, ইপিজেড, নবাববাড়ী চৌমুহনী, আদালত, কালিয়াজুরি, মগবাড়ি, রাণীর বাজার, টমছমব্রীজসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারণা চালানো হয়। এ প্রচার অভিযান লকডাউন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat