ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৬-৩০
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা  জেলার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি ড্রেজারের মেশিন ও পাইপ নষ্ট করে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ, মীরগঞ্জ ও নাওতলা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানমের নেতৃত্বে ওই অভিযান পরিচালান করা হয়। এসময় একজনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার  বলেন, উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাত্র ২ কিলোমিটারের মধ্যে ১৭টি ড্রেজার চালানোর ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এলাকাবাসী। পরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানমের নেতৃত্বে অভিযান পরিচালিত করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৭ টি ড্রেজারের মেশিন ও পাইপ নষ্ট করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ক্ষোভ প্রকাশ করায় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat