ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৬-২৫
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অ্যান্টি ভাইরাস ম্যাক্যাফি’র প্রতিষ্ঠাতা জন ম্যাক্যাফি কারাগারে আত্মহত্যা করেছেন। বুধবার স্পেনের একটি কারাগারে আত্মহত্যা করেন তিনি।
কর ফাঁকির মামলায় স্পেনের আদালত তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়ার পর পরই তিনি আত্মহত্যা করেন । কর্মকর্তারা এ খবর জানান।
স্পেনের বার্সেলোনার কাছে ব্রায়ানস টু পেনিটেনসারি কারাগারের একজন মুখপাত্র জানান, ৭৫ বছর বয়সী ম্যাকাফিকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া গেছে।
প্রাথমিকভাবে একে আত্মহত্যাই মনে করা হচেছ।
ইস্তাম্বুলে যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠার আগ মুহুর্তে ম্যাকাফিকে ২০২০ সালের অক্টোবরে বার্সেলোনা বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি স্পেনের কারাগারেই ছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইচছাকৃতভাবে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত কর ফাঁকি দিয়েছেন। তিনি অভিযুক্ত হলে তার ৩০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারতো।
ম্যাক্যাফি ১৯৮০-এর দশকে নিজ নামে ‘ম্যাক্যাফি’ প্রতিষ্ঠা করেন। এরপর ২০১১ সালে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের কাছে তা বিক্রি করেন।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে ম্যাক্যাফির বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়।
এরপর তাঁর বিচার চলছিল স্পেনের আদালতে। বুধবার স্পেনের হাইকোর্ট জানায়, তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে।
এদিকে তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে স্প্যানিশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কাতালনিয়ার আঞ্চলিক বিচার দপ্তর এ  কথা জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat