ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-২৪
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন,  বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক  চেষ্টা করা হচ্ছে। 
আজ ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক  সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ বিশেষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের  মহাপরিচালক মোঃ হামিদুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচারক মোঃ শহীদুল আলম , প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক ও বোয়েসেলের  ব্যবস্থাপনা পরিচালক  মোঃ বিল্লাল  হোসেন।
ইমরান আহমদ বলেন,  প্রবাসী কর্মীদের ভ্যাকসিন সংক্রান্ত  সমস্যা আগামী এক মাসের মধ্যে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘ সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি। প্রবাসী কর্মীরা সহজে কর্মস্থলে ফিরতে পারবে। সে জন্য সিঙ্গেল টিকার  ডোজ আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে।   
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের প্রতি অত্যন্ত  সহানুভূতিশীল এবং তিনি সবসময় তাদের কল্যাণের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রীর  নির্দেশনা অনুযায়ী হোটেল কোয়ারেন্টিন বাবদ ২৫ হাজার করে টাকা প্রদান করা হচ্ছে। যা সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন খরচ বহনে সহায়ক হবে। দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ অর্থ বছরের জুনের মাঝামাঝি সময়ে তারা দেশে ২ লাখ কোটি টাকার উর্ধ্বে রেমিটেন্স পাঠিয়েছে।
মন্ত্রী বলেন, ব্রাহ্মনবাড়িয়ার সিভিল সার্জনের বিভ্রান্তিকর একটি সার্কুলারের সূত্র ধরে বিদেশগামী কর্মীদের টিকার রেজিস্ট্রেশন নিয়ে গত দুইদিন ধরে এক ধরণের জটিলতা সৃষ্টি হয়েছে। এতে অনেক বিদেশগামী কর্মী ভোগান্তির শিকার হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে এই ধরণের কোন বিজ্ঞপ্তি দেয়া হয়নি। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হলে তা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রবাসী কর্মীদের জানানো হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. মুনিরুছ সালেহীন বলেন, যে সকল বিদেশগামী কর্মীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তারা যাতে পাসপোর্টের কপি অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে প্রাপ্ত স্মার্ট কার্ড দিয়ে আগামী সপ্তাহ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারে সে জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পরে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ ২২ কর্মীর মনোনীত প্রতিনিধিকে ২৫ হাজার টাকার চেক দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat