ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-১৬
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইসরাইল আবারো গাজায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনী অঞ্চল থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে গ্যাসীয় বেলুন পাঠানোর জবাবে বুধবার সকালে দেশটি এ হামলা চালায়।
মে মাসে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাতের পর এটি সর্বশেষ নতুন হামলা। উভয় পক্ষে ১১ দিনের তীব্র সহিংসতার পর গত ২১ মে যুদ্ধবিরতি ঘোষিত হয়।
গাজা কর্তৃপক্ষ বলছে, ওই সময় ইসরাইলী হামলায় ২৬০ ফিলিস্তিনী প্রাণ হারায়। ইসরাইলী পুলিশ ও সেনাবাহিনী বলছে, গাজা থেকে ছোঁড়া রকেট হামলায় তাদের ১৩ নাগরিক প্রাণ হারায়।
এদিকে ইসরাইলে নাফতালি বেনেটের নেতৃত্বে নতুন জোট সরকার ক্ষমতায় আসার পর গাজায় তাদের এটি প্রথম হামলার ঘটনা। সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করে রোববার এ জোট দেশটির দায়িত্ব নেয়।
ফিলিস্তিনী সূত্র বলছে, ইসরাইলী বিমান বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে অন্তত একটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলছে, গাজা অঞ্চল থেকে গ্যাসীয় বেলুন পাঠানোর জবাবে তারা হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় অগ্নিনির্বাপক সদস্যরা বলছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে গ্যাসীয় বেলুনের কারণে প্রায় ২০টি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat