ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সদর উপজেলায় আজ ৭২৯ শিক্ষার্থীর মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় শিক্ষার্থীদের এসব গ্রন্থ প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কমকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. রাশেবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির জেলা শাখার সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইএসডিও’র জানো (জয়েন্ট একশন ফর নিউট্রেশন আউটকাম) প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক দুলাল চন্দ্র বর্মন জানান,এ প্রকল্পের অধীনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৮১টি বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পুষ্টিসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ৭২৯ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat