ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সক্রিয় ফুটবলারদের মধ্যে ফ্রি কিক থেকে গোল করার ক্ষেত্রে চির প্রতিদ্বন্দ্বি পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
সোমবার কোপা আমেরিকায় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চিলির বিপক্ষে ফ্রি কিক থেকে গোল করেছেন মেসি। এর ফলে ক্যারিয়ারে এখন ফ্রি কিক থেকে ৫৭টি গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। যা পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এক গোল বেশী। এই তালিকায় রেকর্ড ৬২ গোল করে শীর্ষে আছে আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।
শুধু তাই নয়, ৯৮ ম্যাচ থেকে আলবিসেলেস্তাদের হয়ে অফিসিয়াল ম্যাচে ৩৯ গোল করে এখন আর্জেন্টিনার সর্বকালের সর্বাধিক গোলদাতার রেকর্ডে ছয় বারের ব্যালনডি’অর খেতাব জয়ী মেসি। তিনি টপকে গেছেন গাব্রিয়েল বাতিস্তুতাকে। ২০০২ সালের বিশ^কাপের পর ফুটবল থেকে অবসর গ্রহনের আগে ৩৮ গোল করেছিলেন আর্জেন্টিনার এই সাবেক কিংবদন্তী।
সোমবার কোপা আমেরিকায় ১০ম গোল করেছেন মেসি। এছাড়া বিশ^কাপে ছয়টি ও বাছাইপর্বে ২৩ গোল করেছেন মেসি। সব মিলিয়ে বার্সেলোনার এই ফরোয়ার্ড আর্জেন্টিনার হয়ে সর্বমোট গোল করেছেন ৭৩টি।
সব মিলিয়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার সর্বাধিক ছয়টি আসরে খেলার নজিরও স্থাপন করেছেন মেসি। যার মাধ্যমে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় সর্বাধিক আসরে খেলার রেকর্ড বইয়ে আমেরিকো টেসোরিরের (১৯২০-২৫) সহাবস্থানে আসন গেড়েছেন ৩৩ বছর বয়সি মেসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat