ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-১৪
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে নতুন করে ৭০ হাজার ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৭৪ দিনে এটি সবচেয়ে কম সংক্রমণ। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, গত ২৪ ঘন্টায় মারা গেছে তিন হাজার ৯২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জনে।
বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা ১০ লাখের নিচে নেমে হয়েছে নয় লাখ ৭৩ হাজার ১৫৮ জন।
সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫ দশমিক ৪৩ শতাংশ।
দেশটিতে দৈনিক সংক্রমণের হার বর্তমানে ৪.৭২ শতাংশ। গত ২১ দিন ধরেই সংক্রমণের হার ১০ শতাংশের নিচে।
এদিকে ভারতে দেশজুড়ে টিকা দান কর্মসূচির আওতায় ২৫ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৩০১ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat