ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৬-১২
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় লকডাউন মানাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসনসহ পুলিশ বিভাগ ও পৌরসভা।জেলা সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী জানান, জেলা সদর ও পাঁচবিবি উপজেলায় তুলনামূলক করোনা আক্রান্তের হার বেশি। সে কারণে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিকেল ৫ টা হতে পরের দিন সকাল ৬ টা পর্যন্ত সব কিছু বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা চলাচল করতে পারবেন সে ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় কঠোর ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে জয়পুরহাট জেলা প্রশাসনের নেতৃত্বে সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলা প্রশাসন ও দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলাররা করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছে। রিকশায় একজন , ভ্যানে দুইজন ও গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন নিশ্চিত করতে মোড়ে মোড়ে চেক পোষ্ট বসানো হয়েছে।জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে লকডাউন মানাতে পুলিশ প্রশাসন মাঠে কঠোর অবস্থান নিয়েছে। পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, সব কাউন্সিলাররা জেলা শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat