ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-১১
  • ৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনা ভাইরাসে গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন, একই সময়ে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন, এসময়ে করেনায় কারো মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ বিভাগের তথ্যমতে গত একদিনে করোনায় আক্রান্ত ৯৪ জনের মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলার ১৩ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৮৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৪৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৪১ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৬২২ জন রয়েছেন।
স্বাস্থ বিভাগের তথ্যমতে গত একদিনে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন, এর মধ্যে সিলেট জেলার ৪৪, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৭৮৩, সুনামগঞ্জের ২ হাজার ৭৫৬, হবিগঞ্জের ২ হাজার ৮৩ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৩৫৮ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগে করোনায় গত একদিনে কারো মৃত্যু হয়নি। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বমোট মৃত্যু হয়েছে ৪২৮ জনের। এর মধ্যে সিলেট জেলার ৩৪৯, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৩১ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২৩৩ জন করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে সিলেট জেলায় ২০৮, সুনামগঞ্জের ০১, হবিগঞ্জে ০৫ ও মৌলভীবাজার জেলায় ২৯ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে আরও ৫৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, এর মধ্যে সিলেট জেলায় ৫৩ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৪১২ জন, এরমধ্যে সিলেট জেলার ৩৬৬ ও মৌলভীবাজার জেলার ৪৬ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat