ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৬-০৮
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় আজ ৫০শয্যা হাসপাতাল এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার হাসপাতাল এবং বামৈ রুরাল ডিসপেন্সারিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উন্নীত করা হয়েছে। ১৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে এ দু’টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এ দুইটি প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. মনিরুল হক, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. মনিরুল হক জানান, ১৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৩০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার হাসপাতাল এবং এককোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার বামৈ রুরাল ডিসপেন্সারিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উন্নীত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat