ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-০৮
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সংগীতশিল্পী ক্যাট পেরি থেকে শুরু করে ফুটবলার ডেভিড বেকহাম পর্যন্ত প্রায় ৩০ জন সেলিব্রেটি সপ্তাহের শেষে ব্রিটিশ শীর্ষ সম্মেলনের আগে দরিদ্র দেশগুলোর সাথে কোভিড-১৯ ভ্যাকসিন ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার থেকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালে ব্রিটেনের আয়োজনে জি ৭ শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। বিনোদন ও ক্রীড়া তারকারা এক লিপিতে সম্মেলণে অংশগ্রহণকারি ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র সাতটি দেশকে জুন এবং আগস্টের মধ্যে কমপক্ষে ২০ শতাংশ বা ১৫০ মিলিয়ন ডোজ সরবরাহ করায় অঙ্গীকারবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছেন। খবর এএফপি’র।
এতে বিশেষভাবে সতর্কতা ব্যক্ত করা হয়েছে যে, “বিশ্ব কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের দেড় বছর সময় ব্যয় করেছে, তবে ভাইরাস এখনও অনেক দেশে ছড়িয়ে পড়েছে ও নতুন ভেরিয়্যান্ট আসায় আমরা যেখান থেকে শুরু করেছিলাম পুনরায় সেখানেই ফিরে যাওয়ার আশংকায় আতংকগ্রস্ত হচ্ছি।” এতে বলা হয়, এর অর্থ আরো স্কুল বন্ধ, আরো স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া এবং বৃহত্তর অর্থনৈতিক পরিণতি যে কোনো স্থানের পরিবার ও শিশুদের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”
অন্যান্য মধ্যে ইউনিসেফের বেশ কয়েকজন শুভেচ্ছাদূত, রাষ্ট্রদূত এবং অভিনেতা লিয়াম নিসন, অরল্যান্ডো ব্লুম, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও হোওপি গোল্ডবার্গ ওই লিপিতে স্বাক্ষর করেন। এছাড়া আরো স্বাক্ষর করেন
গায়িকা বিলি ইলিস এবং অ্যাঞ্জেলিক কিডজো প্লাস ফুটবল তারকা সার্জিও রামোস, স্পেনীয় রেসিং-এর ফর্মুলা ওয়ান ড্রাইভার ফার্নান্দো আলোনসো ও টেনিস তারকা অ্যান্ডি মারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat