ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-০৭
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সম্মানী ভাতা ২০ হাজার টাকা বরাদ্দ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার অধ্যক্ষ গাজী দেলোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা আবারো প্রমাণ করলেন তিনি দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে সার্বক্ষণিক পাশে আছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
তারা দেশমাতৃকার কল্যাণে সমস্ত ইতিবাচক কাজে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবন বাজি রেখে হলেও সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন।
মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষরদাতারা হলেন- সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) জি এম কামরুল ইসলাম এবং সহ-সভাপতি আরমন্ড জহর গোমেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat