ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-০৭
  • ৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনা ভাইরাসে গত একদিনে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে,মৃতরা সকলেই সিলেট জেলার বাসিন্দা।
সোমবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত সংখ্যা ৪২৩ জনে দাড়িয়েছে।এর মধ্যে সিলেট জেলার ৩৪৫,সুনামগঞ্জের ৩০,হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৩০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন,এর মধ্যে সিলেট জেলার ৬৪,সুনামগঞ্জে ১, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৭১৭ জন।এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৫৫৯,সুনামগঞ্জের ২ হাজার ৭৩৫,হবিগঞ্জের ২ হাজার ৮০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৩৪৩ জন রয়েছেন।
এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫১ জন,আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৯,সুনামগঞ্জের ৪ হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ২১০ জন,সুনামগঞ্জে ২ হাজার ৮৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫২৬ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৫৭৩ জন রয়েছেন অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হয়েছেন আরও ১৮ জন,এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২১৭ জন করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,যার মধ্যে সিলেট জেলায় ১৮৪,সুনামগঞ্জের ০২, হবিগঞ্জে ০৬ ও মৌলভীবাজার জেলায় ২৫ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে আরও ২৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৪২০ জন,এর মধ্যে সিলেট জেলার ৩৭৩ ও মৌলভীবাজার জেলার ৪৭ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat