ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৬-০১
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
সভায় সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৩২ ব্যক্তির করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফলাফলে মোট ১৭ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। অর্থাৎ জেলায় আক্রান্তের হার ৫৩ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩৭ শতাংশ।
সিভিল সার্জন জানান, জেলার মোট ৩২ জন ব্যক্তির কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭ জন। অর্থাৎ সংক্রমণের হার প্রায় ৫৩ শতাংশ। আক্রান্ত ১৭ ব্যক্তির মধ্যে ১৪ জনের অবস্থান নাটোর সদর উপজেলায়। নাটোর সদর উপজেলার আক্রান্ত ১৪ জনের মধ্যে বেশীরভাগই নাটোর শহর ও শহরতলী এলাকায়।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৬৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করে এক হাজার ৭৬৪ জনের সংক্রমণের ফলাফল পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৪৯৩ জন। বর্তমানে মোট আক্রান্ত ২৪৬ জনের মধ্যে ৩২ ব্যক্তি নাটোর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করছেন এবং ২১৪ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। জেলায় আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৫ ব্যক্তি।
সভায় করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণার পরিধি বৃদ্ধি, খাবার হোটেলগুলোতে বসে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করে পার্সেল বিক্রি এবং করোনা পজিটিভ ব্যক্তিদের বাড়িতে লালপতাকা উত্তোলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করোনা পজিটিভ ব্যক্তিদের চিকিৎসা এবং প্রয়োজনে খাদ্য সহায়তা প্রদান করা হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায়, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat