ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৫-২০
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে আবারো একটি নতুন ঝড়ের তীব্র হয়ে ওঠার পূর্বাভাস দেয়া হয়েছে। এর আগে, কয়েক দশকের মধ্যে অধিকতর তীব্র ঘূর্ণিঝড় দেশের পশ্চিমে আঘাত হানার ফলে কমপক্ষে ১১০ জনের প্রাণহানি ঘটেছে। খবর এএফপি’র।
বিজ্ঞানীরা বলছেন যে, জলবায়ুর পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলে ঘন ঘন ও শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে।
ঘূর্ণিঝড় তৌকত সোমবার গভীর রাতে ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানায় এক ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে। করোনাভাইরাস মোকাবেলার ক্ষণে দেশটির ওপর ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের আঘাত পরিস্থিতি আরো দুর্দশাগ্রস্ত করে তুলেছে।
ঘূর্ণিঝড়টি গুজরাট রাজ্যে আছড়ে পড়ার আগে ঘন্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) বেগে বাতাসসহ ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম ও দক্ষিণ ভারতে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটিয়েছে।
গুজরাটে তীব্র ঝড়ে ঘরের জানালা ভেঙে গেছে, কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে এবং বিপুল সংখ্যক মানুষ বিদ্যুৎ সরবরাহ শূণ্য হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে কমপক্ষে ৫৩ জন প্রাণ হারিয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে যে, রাজ্যে প্রায় ৮০ জন মারা গেছে, অনেকে বাড়ি বা দেয়াল ভেঙে পড়ায় মারা গেছে।
নৌবাহিনী জানিয়েছে, উত্তাল সাগরে একটি জাহাজ ডুবে গেলে সেখান থেকে ৩৭ টি লাশ উদ্ধার করা হয়েছে। আরো ৩৮ জন নিখোঁজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat