ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে ২৪ ঘণ্টায় আরো ৩ লাখ ২৯ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। টানা ১৪ দিন পর আজ সংক্রমণের সংখ্যা কিছুটা হ্রাস পেতে দেখা যাচ্ছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জনে দাঁড়ালো। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় প্রাপ্ত হালনাগাদ উপাত্ত অনুযায়ী, ভারতে এক দিনে মোট ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময়ে দেশটিতে ৩ হাজার ৮৭৬ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে দাঁড়ালো।
দুই মাস ধরে ভারতে কোভিড-১৯ আক্রান্তের হার অনেক বেড়ে গেছে। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ১৫ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের ১৬.১৬ শতাংশ। এদিকে দেশটিতে করোনায় সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় এ রোগ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে ৮২.৭৫ শতাংশে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ১ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হার ১.০৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat