ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর উপর রাবার ড্যামের উজানে হাইড্রোলিক স্ট্রাকচারের উপর ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন পরীক্ষামূলক সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম চালু হয়েছে। ফলে ভবিষ্যতে অল্প খরচে সেচ সুবিধার মাধ্যমে কৃষকরা তাদের ফসল ফলাতে স্বপ্ন দেখছেন।
জলবায়ু পরিবর্তনে কৃষি উৎপাদনে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালি নদীর উপর রাবার ড্যাম। তারই উজানে চেল্লাখালী নদীর উপর ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ১শত ২৪ টাকা ব্যয়ে নির্মিত হয় হাইড্রোলিক স্ট্রাকচারের উপর ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন পরীক্ষামূলক সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম। এ পাম্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা পানি নিয়ে তাদের ইরিগেশনের কাজ করছেন। আগামীতে বিদ্যুৎ চালিত পাম্প না ব্যবহার করে কম খরচে সোলারে মর্টার বা পাম্প চালিয়ে তাদের ইরিগেশন কাজ করতে সহজ হবে।
পরীক্ষামূলক এ প্রকল্পের পাম্প হাউজের দায়িত্বপ্রাপ্ত মন্টু মিয়া বলেন, সোলার পাম্পের সাহায্যে ৬ ঘণ্টা চালানো যায়। এটা যদি ১০ ঘণ্টা চালানো যায় তাহলে আরো বেশী সুবিধা হতো। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সেচ সুবিধা পাবে হাজারোও কৃষক।
প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু আহম্মেদ মাহমুদুল হাসান আজ বলেন, সোলার পাম্প ও রাবার ড্যামের জমাকৃত ভূ-উপরস্ত পানির কারণে আস্তে আস্তে এ এলাকার হাজারোও কৃষক সেচ সুবিধা পাবে। এ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছেন। তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর দিক নির্দেশনায় এ প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat