ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৫-১০
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিল্লীতে চলমান লকডাউনের সময়সীমা ১৭ মে সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে না।আজ সোমবার বিকেল ৫ টায় লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার এ কথা জানান।
দিল্লীর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান ঘরে কিংবা কোর্টে করা যাবে। তবে এতে ২০ জনের বেশি লোক জমায়েত হতে পারবে না। হলে, হোটেলে কিংবা প্রকাশ্য জায়গায় বিয়ের আয়োজন একেবারে নিষিদ্ধ করা হয়েছে।
কেজরিওয়াল বলেন, গত কয়েকদিনে সংক্রমণ কমে আসলেও যে কোন শিথিলতায় আমাদের অর্জন নষ্ট হয়ে যাবে।
গত ২০ এপ্রিল থেকে করোনা সংক্রমণ তীব্রভাবে বাড়তে থাকায় দিল্লী সরকার লকডাউন জারি করতে বাধ্য হয়। কিন্তু সংক্রমণের হার গত ২৬ এপ্রিলের ৩৫ শতাংশ থেকে নেমে বর্তমানে ২৩ শতাংশে নামলেও এখনও কঠোরতার প্রয়োজন রয়েছে বলে কেজরিওয়াল উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat