ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৫-১০
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি জন্মদিনের অনুষ্ঠানে রোববার বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছে। হামলাকারী পরে আত্মহত্যা করে।
মধ্যরাতে একটি মোবাইল হোমপার্ক থেকে জরুরি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তারা ছয়জন বয়স্ক ব্যক্তিকে মৃত পড়ে থাকতে দেখে। অপর একজন পুরুষকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
প্রাথমিক তদন্তে দেখা গেছে জন্মদিনের পার্টিতে অংশ নেয়া পরিবারের সদস্যদের লক্ষ্য করে একটি তরুণ গুলি করা শুরু করে। সন্দেহভাজন ওই তরুণ পরিবারের কোন নারী সদস্যের ছেলেবন্ধু।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ওই তরুণ গাড়ি চালিয়ে ওই বাড়িতে আসে। এরপর ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। একপর্যায়ে সে নিজেও আত্মহত্যা করে।
হত্যাকন্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও তদন্ত চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
কলোরাডো স্প্রিংস মেয়র জন সুথার্স বলেন, কান্ডহীন এই সহিংসতায় কমিউনিটির সকলেই শোকার্ত। তিনি নিহতদের জন্যে প্রার্থনার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মাসগুলোতে নির্বিচারে গুলি হামলার ঘটনা খুব বেড়ে গেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে এ ধরনের বন্দুক সহিংসতাকে মহামারি হিসেবে আখ্যা দিয়ে একে ‘আন্তর্জাতিক বিব্রতকর’ হিসেবে উল্লেখ করেন।
গান ভায়োলেন্স আর্কাইভের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে গত বছর বন্দুক সংক্রান্ত হামলায় ৪৩ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat