ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৫-০৭
  • ১১১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রিওডি জেনিরোতে বৃহস্পতিবার পুলিশ ও সন্দেহভাজন মাদক চোরাকারবারীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় চলাকালে কমপক্ষে ২৫ জন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে। চক্রটি যাকারাজিনহো শহরে অনেক বেশি সক্রিয়। খবর সিনহুয়ার।
রিওডি জেনিরো সিভিল পুলিশ জানায়, সেখানে গোলাগুলি চলাকালে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এ সময় কথিত অপরাধী চক্রের আরো ২৪ সদস্য প্রাণ হারিয়েছে।
ওই অঞ্চলে মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে সিভিল পুলিশের অভিযান চলাকালে যাকারাজিনহোতে বৃহস্পতিবার এ গুলি বিনিময় হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও এবং ভিডিও বার্তা এ শহরের বিভিন্ন স্থানে ব্যাপক গোলাগুলির দৃশ্য দেখা যাচ্ছে এবং সেখানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। হেলিকপ্টার থেকে তোলা বিভিন্ন ছবিতে সশস্ত্র ব্যক্তিদের পালিয়ে যেতেও দেখা যাচ্ছে।
রিওডি জেনিরোর সবচেয়ে শক্তিশালী অপরাধী চক্র কথিত রেড কমান্ডের যাকারাজিনহো শহরে ব্যাপক প্রাধান্য রয়েছে।
পুলিশ জানায়, রেড কমান্ডের বিরুদ্ধে যাকারাজিনহোতে বিভিন্ন নরহত্যা, চুরি-ডাকাতি, ছিনতাই এবং মাদক চোরাকারবারীর জন্য শিশুদের কাজে লাগানোর অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat