ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৪-২২
  • ৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সুপার এজেন্ট মোঃ আরিফুজ্জামান সাজুর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে ভাগ
বাটোয়ারা করার সময় গ্রামবাসীর সহায়তায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়ার বন্যাকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল মান্নান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসুতি গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুস সালাম(৪৫) ও একই উপজেলার চরটেংরাইল গ্রামের মজিবার প্রামানিকের ছেলে টুটুল(২০)। এদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ও দুটি মোটর সাইকে উদ্ধার করে। এ সময় অপর ৩ ছিনতাইকারী পালিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া ডাচ বাংলা এজেন্ট ব্যাংককের সুপার এজেন্ট মোঃ আরিফুজ্জামান সাজু উপজেলার পাঁচিলা বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক থেকে ৫০ হাজার, হাটিকুমরুল গোলচত্বর ডাচ বাংলা এজেন্ট ব্যাংক থেকে ১১ লাখ এবং বোয়ালিয়া বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে সিএনজি যোগে উল্লাপাড়ায় আসার পথে বগুড়া নগরবাড়ি মহা সড়কে উপজেলার শোলাগারি নামক স্থানে দুটি মোটর সাইকেল আরোহী ও সিএনজিতে থাকা ৪ জন আরোহী সিএনজির গতিরোধ করে ঠেকিয়ে সিএনজিতে থাকা ডাচ বাংলা এজেন্ট ব্যাংককের সুপার এজেন্ট মোঃ আরিফুজ্জামান সাজুর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে বড়হরের দিকে চলে যায়। পরে ছিনতাইকারীরা উপজেলার বড়হর গ্রামে গিয়ে টাকা ভাগ বাটোয়ারা করার সময় পুলিশ খবর পেয়ে গ্রামের লোকদের সহযোগীতায় তাদের ঘেরাও করে ৬ জনের মধ্যে ৩ জনকে আটক করে । অপর ৩ জন পালিয়ে যায় । এ সময় ওই ছিনতাইকারীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার ও দুটি মোটর সাইকেল
আটক করে । এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, ৬ ছিনতাইকারীর মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে । এ সময় সাড়ে ৪ লাখ টাকা ও তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল আটক করা হয়েছে । বাকি টাকা উদ্ধার ও ৩ ছিনতাইকারীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat