ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৪-০৫
  • ৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে আজ সাইক্লিংয়ের শেষ দিনে পাঁচটি ইভেন্টের সবক’টিতেই রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা। আর্মি স্টেডিয়ামে নারীদের ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে সেনাবাহিনীর শিল্পী খাতুন সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও গীতা রায় ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল আনসারের; ২০১৩ সালে ২ মিনিট ০১.১২ সেকেন্ডের। এই ইভেন্টে বাংলাদেশ আনসার ১ মিনিট ৫৮.৬০ সেকেন্ডে রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ২ মিনিট ১৪.২৮ সেকেন্ডে ব্রোঞ্জপদক জয় করেন।
পুরুষদের ১৬০০ মিটার টিম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন, আলমগীর হোসেন, মুক্তাদুর আল হাসান ও শরিফুল ইসলাম ২ মিনিট ১৪.৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ২ মিনিট ২১.৩২ সেকেন্ডের (আনসারের)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ মিনিট ১৫.৫৬ সেকেন্ডে রৌপ্য ও আনসার ২ মিনিট ১৮.৬৬ সেকেন্ডে ব্রোঞ্জ পদক লাভ করেন।
নারীদের ৪০০০ মিটার স্ক্র্যাচ রেসে সেনাবাহিনীর সুবর্ণা বর্মা ৭ মিনিট ০৩.৫৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ৮ মিনিট ৫৩ সেকেন্ডে। বিজেএমসির সমাপ্তি বিশ্বাস রেকর্ডটি গড়েছিলেন। বাংলাদেশ আনসারের সোনিয়া ইয়াসমিন অভি ৮ মিনিট ১৩.৪৩ সেকেন্ডে রৌপ্য ও একই সংস্থার নাবিলা ইসলাম মালা ৮ মিনিট ১৩.৭০ সেকেন্ডে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
পুরুষদের ৪০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসাইন, শরীফুল ইসলাম, মিজানুর রহমান ও হেলাল উদ্দিন ৫ মিনিট ৫২.১৮ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৮ ৬ মিনিট ১২.৪ সেকেন্ডে বাংলাদেশ আনসারের। বর্ডার গার্ড বাংলাদেশ ৬ মিনিট ০৮ সেকেন্ডে রৌপ্য এবং আনসার ৬ মিনিট ৮.৪৮ সেকেন্ডে ব্রোঞ্জপদক লাভ করেন।
নারীদের ২০০০ মিটার টিম পারস্যুটে সেনাবাহিনীর শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও সুমিত্রা গাইন ৩ মিনিট ১৭.৬৪ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল আনসারের ২০১৮ সালে ৩ মিনিট ৩০.৬১ সেকেন্ডের। তারা ৩ মিনিট ৩২.২৬ সেকেন্ডে রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ৩ মিনিট ৪৮.৫৬ সেকেন্ডে ব্রোঞ্জ জয় করেন।
চারদিন ব্যাপী খেলা শেষে ২১টি ইভেন্টের মধ্যে ১৩টিতে নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat