ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার দেশগুলো কোভ্যাক্স সুবিধার আওতায় এবং কোভ্যাক্সের বাইরে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিনের ২ কোটি ৯১ লাখেরও বেশি ডোজ হাতে পেয়েছে। সম্প্রতি আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
আফ্রিকান ইউনিয়নের (এইউ) বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংস্থা আফ্রিকা সিডিসি জানায়, আফ্রিকার দেশগুলো বৃহস্পতিবার পর্যন্ত মোট ২ কোটি ৯১ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ইতোমধ্যে প্রায় এক কোটি ৩ লাখ ডোজ টিকা পুশ করা হয়েছে।
এ সংস্থা জানায়, এসব টিকার অধিকাংশ দেয়া হয়েছে অধিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকা স্বাস্থ্যসেবা কর্মী এবং ৫০ ও এর বেশি বয়সের মানুষদের।
এ সংস্থা এইউ’র আফ্রিকান ভ্যাকসিন অ্যাকুইজিশন টাস্ক টিম ও জনসন অ্যান্ড জনসনের মধ্যে একটি চুক্তির কথাও জানিয়েছে। চুক্তিটি এ সপ্তাহের গোড়ার দিকে স্বাক্ষর করা হয়।
এ চুক্তির আওতায় জনসন অ্যান্ড জনসন এইউ’র সদস্য দেশগুলোকে ২ কোটি ২০ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দেবে। এছাড়া এ চুক্তির আওতায় আরো ১ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন ক্রয়ের সুযোগ রয়েছে। ভ্যাকসিনগুলো দক্ষিণ আফ্রিকার অ্যাসপেন বায়োফার্মা প্লান্টে উৎপাদন করা হবে।
আফ্রিকা সিডিসি’র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৩ হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশে এ পর্যন্ত ৩৭ লাখ ৯৪ হাজার ২৬৯ জন এ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat