ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৪-০১
  • ৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে গত একদিনে করোনায় ৫ জনের মৃত্য হয়েছে, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০০ জন।
আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মৃত ৫ জনের মধ্যে সিলেট জেলার ৪ জন ও অপর একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৯০ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এরমধ্যে সিলেট জেলায় ৯৪ ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন। এ সময়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ আক্রান্ত হননি। এনিয়ে সিলেট বিভাগে করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯১ জনে। শনাক্ত হওয়ার মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৯ জন রয়েছেন। এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫৬ জন, সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫৫ ও মৌলভীবাজার জেলার ১ জন। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৩০, সুনামগঞ্জের ২ হাজার ৫৩২, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন, এ নিয়ে বর্তমানে মোট ৯৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে সিলেটের ৮৭, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat