ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ৯৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটে বঙ্গবন্ধু চেয়ার এ মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
উচ্চতর পর্যায়ের গবেষণাকার্য পরিচালনার জন্য জার্মানির এই প্রতিষ্ঠানে মনোনীত হন তিনি।
জানা গেছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৯ জন জ্যেষ্ঠ শিক্ষক হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ার এ মনোনয়ন পেতে আবেদন করেছেন।
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ ৮ সদস্যের বিজ্ঞ জুরি বোর্ড তাকে নির্বাচিত করে বঙ্গবন্ধু চেয়ারের জন্য মনোনয়ন প্রদান করেন।
আজ বুধবার অনলাইন প্লাটফর্ম জুম অ্যপসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ার এর জন্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
অনুষ্ঠানে বাংলাদেশের জার্মানি রাষ্ট্রদূত পিটার ফাহরেন হোলপয, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, ইউজিসি সদস্যবৃন্দ এবং জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসেডর মোশররফ হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ দুইদশক বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশ সরকার হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার এর পদটি পুনরুজ্জীবিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat