ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-৩০
  • ৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদ জুয়েল রানার বিরুদ্ধে রেজাউল করীম নামের এক ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাতে ওই ব্যবসায়ী জুয়েল রানাকে প্রধান আসামী করে ২ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সকালে জুয়েলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত রবিবার সকালে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা ও তার কর্মী মাসুম রেজাউল করিমের নাসনাপাড়ার বালুর গদিতে ২ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা চালায়। এসময় তার কাছ থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে রেজাউল করিম কোন উপায়ন্ত না পেয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, জুয়েলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat