ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-২৩
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মধ্যে গাছের চারা, ফেস মাস্ক এবং সাবান বিতরণ করা হয়েছে।করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি জন্য বেসরকারী উন্নয়ন সংগঠন পল্লী সহযোগিতা বিষয়ক সংস্থা ”আরকো” এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি এ্যাসিসট্যান্স প্রকল্পের আওতায় এলাকার ৫২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহাদেবপুর উপজেলার ধনজইল বাজারে চেরাগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা, মাস্ক ও সাবান বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ।
আরকো’র নির্বাহী কমিটির সভাপতি সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হকের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র এবং আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী বক্তব্য রাখেন।
মহাদেবপুর উপজেলার চেরাগপুর ও পার্শ্ববর্তী ইউনিয়ন সমূহের ৫২৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে বারী-৪ জাতের ১টি করে আমগাছের চারা, বারী-১ জাতের ১টি করে মাল্টা চারা, রেডলেডি জাতের ৪টি করে পেঁপে চারা, ৫টি করে মাস্ক এবং ১টি করে সাবান বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat