ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-২১
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর একশ’টি স্পটে একলাখ মাস্ক বিতরণ করেছে ডবলমুরিং থানা পুলিশ।পুলিশ জানায়, জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধকরণে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এসব মাস্ক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘করোনা প্রতিরোধে সবচেয়ে সহজ সমাধান মাস্ক। মানুষ এবং করোনার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে এই মাস্ক। তাই মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে আমরা একশ’টি স্পটে একলাখ মাস্ক বিলি করার উদ্যোগ গ্রহণ করেছি।’
তিনি বলেন, জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধকরণে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আজ সকালে নগরীর বিভিন্নস্থানে বিনামূল্যে মাস্ক বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম জোন) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ প্রমুখ।
এরপর অফিসার এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত টিমগুলো ১০০ স্পটে গিয়ে বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করে। একইসঙ্গে উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ ১০টি স্পটে গিয়ে মাস্ক বিতরণ করেন।
তিনি বলেন, ‘করোনা থেকে বাঁচতে মাস্কের বিকল্প নেই। মাস্ক পরতেই হবে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। এ ব্যাপারে আমরা জনগণেরও সহযোগিতা চাই।’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নিয়েছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
আজ সকাল ১১টায় নগরের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও বাউল গানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, সহকারী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম, পাঁচলাইশ মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব আবু সায়ীদ সেলিম, মো. ইলিয়াস রিপন।
কোভিড সচেতনতা তৈরি ও স্বাস্থ্যবিধির বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাউল গান পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ কামাল, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat