ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-২০
  • ৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক উপদেষ্টা কমিটি বলেছে, যুক্তরাজ্য-সুইডিশ অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন ঝুঁকিমুক্ত। খবর তাসের।
শুক্রবার প্রকাশিত কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন (কোভিশিল্ডসহ) ঝুঁকিমুক্ত এবং করোনাভাইরাস মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখতে দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে এবং মৃত্যু হ্রাসে এ ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী।
ইউরোপ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের নিরাপত্তা বিষয়ে পাওয়া তথ্য কমিটি গুরুত্বসহকারে পর্যালোচনা করে।
‘প্রাপ্ত তথ্যের বৈজ্ঞানিক পর্যালোচনার’ ভিত্তিতে কমিটি জানিয়েছে, উপাত্ত অনুযায়ী এ টিকার ব্যবহারে সার্বিকভাবে রক্তচাপ বৃদ্ধির কোন প্রমাণ পাওয়া যায়নি।
কমিটি বিশ্বের সকল দেশকে কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে। এ কমিটি ভ্যাকসিনটির ব্যাপারে আরো তদন্ত এবং এ ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের শারীরিক নেতিবাচক প্রভাব পর্যবেক্ষণের ব্যাপারে ইউরোপীয় মেডিসিন এজেন্সির বিভিন্ন পরিকল্পনার সাথে ঐক্যমত পেষণ করেছে।
এর আগে বিশ্বের অনেক দেশ টিকা গ্রহণের পর রোগির প্রধান রক্তনালীতে রক্তচাপ বেড়ে যাওয়ার খবরে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার স্থগিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat