ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-১৮
  • ৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আগামি দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রচলিত শিক্ষার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিতেও দক্ষ হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব প্রদানে দেশের নতুন প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তিতে সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই। যথাযথ প্রশিক্ষণের মাধমেই তাদের ডিজিটাল প্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।’
মন্ত্রী ডিজিটাল প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মোস্তাফা জব্বার আজ বৃহস্পতিবার রাজধানীতে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঃ যুবদের ভবিষ্যৎ কর্মসংস্থানের অগ্রাধিকার ও জাতীয় বাজেটে বরাদ্দ’ শীর্ষক এক ভার্চ্যূয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশিদ উল হাসান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, অধ্যাপক লাফিসা জামান ও যুব উদ্যোক্তা স্বর্ণা খাতুন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মন্ত্রী ডিজিটাল যুগের ধারণা, প্রয়োজন ও প্রস্তুতি কী হওয়া উচিৎ তা বোঝার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, এ বিষয়টি বিবেচনায় নিয়ে সামনের দিনগুলোতে সকল প্রকার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যাবে? সে অনুযায়ি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
একই নীতি-কৌশল ও পদ্ধতি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় একথা উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘অনুকরণ নয় মেধা ও সৃজনশীলতা দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ বানাবো।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat