ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-১৮
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে নয়জনের প্রাণহানি ঘটে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
বুধবার রাতে ওয়ারডাক প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যেখানে আফগান বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই চলে আসছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটির চার ক্রু সদস্য ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
ওয়ারডাক প্রদেশের গভর্ণরের মুখপাত্র মহিবুল্লাহ শরিফি হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
উল্লেখ্য আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। কারিগরী ত্রুটি কিংবা জঙ্গিদের হামলায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat