ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-১৭
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে এ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর সকল ভারতীয়র কাছেও একজন বীর। এ সময় তিনি বঙ্গবন্ধুকে মানবাধিকার ও স্বাধীনতার বিজয়ী এক নেতা হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘তিনি (বঙ্গবন্ধু) সকল ভারতীয়র কাছেও একজন বীর। ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এ মাসের শেষের দিকে বাংলাদেশ সফর আমার জন্য অনেক সম্মানের হবে।’
আগামী ২৬ ও ২৭ মার্চ আসন্ন বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মোদি তার টুইটার বার্তায় লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে মানবাধিকার ও স্বাধীনতার বিজয়ী এ মহান নেতার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মানিত অতিথি হিসেবে ২৬ মার্চ বংলাদেশের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ মার্চ বংলাদেশ সফর করবেন। করোনা ভাইরাস মহামারী শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রী এটাই হবে প্রথম বিদেশ সফর।
গত সন্ধ্যায় এখানে সরকারি এক বিবৃতিতে বলা হয়, এ সফরকালে প্রধানমন্ত্রী মোদির রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাত করবেন।
স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের কর্মসূচিতে যোগদানের অংশ হিসেবে মোদি বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। মোদির গোপালগঞ্জ ও সাতক্ষিরায় দু’টি হিন্দু মন্দির সফর করার কথা রয়েছে।
পৃথক টুইটার বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
আজ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করা বজায় রাখবে।
জয়শঙ্কর বলেন, এই ঐতিহাসিক মুজিববর্ষে বাংলাদেশের সাথে যৌথভাবে তাঁর এই জন্ম শতবার্ষিকী পালন করতে পেরে ভারত গর্বিত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে ১০ দিনের রাষ্ট্রয়ি কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat