ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-১৭
  • ৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সূূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জেলা কালেক্টরেট অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধরু ম্যুরালে সরকার দলীয় হুইপ মোঃ আতিউর রহমান আতিক প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক আনার কলি মাহ্বুবের সভাপতিত্বে “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন” প্রতিপাদ্য বিষয়ে আলোচনার প্রধান অতিথি ছিলেন হুইপ আতিউর রহমান আতিক। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরো প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রামাণ্যচিত্র, মন্দির-মসজিদে বিশেষ মোনাজাত, জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, হাসপাতাল কারাগারে উন্নত মানের খাবার বিতরণ করা হচ্ছে। সন্ধ্যায় সরকারি বেসরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে। সবগুলো অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্তরের নাগরিকেরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat