ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-১৬
  • ৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘গ্রামীণ যোগাযোগ, বাজার এবং নিরাপত্তামূলক অবকাঠামো উন্নত প্রকল্প’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা আজ মঙ্গলবার দুপুরে মাগুরা এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলজিইডির প্রকল্প পরিচালক মমিন মজিবুল সমাজী। বক্তব্য রাখেন- মাগুরা এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার, ইউকেয়ার কর্মসূচির সিনিয়র সহকারি প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী জিয়াউর রহমান প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, পদ্মা সেতু তৈরি হওয়ায় বিশেষ করে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক সম্ভবনার এক নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। বর্ধিষ্ণু অর্থনীতির এই প্রেক্ষাপটে মহাসড়ক প্রশস্তকরণ, কৃষিপণ্য উৎপাদন বাজার ব্যবস্থা সম্প্রসারণসহ গ্রামীন যোগাযোগ তথা সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার ও বিশ্বব্যাংক উ্রইকেয়ার কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলাকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
মূলত কৃষি পণ্য উৎপাদন, বিপনন এবং বাজারজাতকরণে প্রয়োজনীয় অবকাঠামোসহ গ্রোথ সেন্টার-গ্রামীণ হাটবাজার তদসংযোগকারি সড়ক নেটওয়ার্ক উন্নয়নের কার্যক্রম এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক বাস্তবায়িত হবে।
এ লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আলমখালী, কাটাখালি, আলোকদিয়া, শ্রীপুর উপজেলার খামারপাড়া, লাঙ্গলবাঁধ, মহম্মদপুর উপজেলার বিনোদপুর এবং শালিখা উপজেলার সিংড়া বাজারসহ মোট ৭টি বাজারকে এ উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। এসব হাটবাজার তদসংযোগকারি সড়ক সম্প্রসারণ হবে বলে কর্মশালায় অবহিত করা হয়। সম্প্রসারণসহ বিভিন্ন কাজে জনবল নিয়োগের পাশাপাশি ৫২৪ জন নারী শ্রমিক নিয়োগ দেয়া হবে।
এই কর্মসূচির লক্ষ হচ্ছে নিরাপদ, কার্যকরী এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা তৈরির মাধ্যমে অর্থনৈতিক করিডোর এবং তার নিকটতম এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মোট ৫টি ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat