ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৪৯ বলে অপরাজিত ৭৩ রান করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়কের সাথে ৫৬ রানের ইনিংস খেলে ভারতকে ৭ উইকেটের জয় এনে দেন অভিষেক হওয়া ইশান কিশান। এই জয়ের ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে ভারত।
ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ২টি হাফ-সেঞ্চুরি থাকলেও, তা মন ভড়াতে পারেনি কোহলির। অবশেষে টি-টুয়েন্টিতে নিজের সেরা রুপে ফিরলেন কোহলি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি।
ম্যাচ শেষে নিজের দুর্দান্ত ইনিংস নিয়ে কোহলি জানান, আইপিএলে তাঁর সতীর্থ দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স ও জীবন সঙ্গীনী আনুষ্কা শর্মার পরামর্শ মেনেই খেলেছেন। তিনি বলেন, ‘ম্যাচের আগেই ডি ভিলিয়ার্সের সাথে আমার কথা হয়েছে। সে আমায় বল দেখে খেলার পরামর্শ দেয়। সেটাই মেনে খেলেছি। আনুষ্কাও সবসময় আমায় উৎসাহ দেয়। তার পরামর্শও আমার কাজে লেগেছে।’
অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলার পথে জোড়া মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৩ হাজার করলেন তিনি। ৮৭টি টি-টুয়েন্টিতে তার রান এখন ৩০০১। কোহলির পেছনে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ভারতের রোহিত শর্মা। গাপটিল ২৮৩৯ ও রোহিতের রান ২৭৭৩। তবে দ্রুত ৩ হাজার রানের রেকর্ড কোহলির দখলেই থাকছে। কারন ৩ হাজার রানের কাছাকাছি থাকা গাপটিল এবং রোহিত ইতোমধ্যে কোহলির চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছেন।
এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১২ হাজার হয়েছে কোহলির। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এই কীর্তি স্পর্শ করলেন তিনি। বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১২ হাজারের বেশি রান রয়েছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথের। ১৫,৪৪০ রান নিয়ে শীর্ষে পন্টিং। দ্বিতীয় স্থানে থাকা স্মিথের রান ১৪,৮৭৮। কোহলির রান ১২,০৫৬।
অভিষেক ম্যাচেই ৩২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন কিশান। তাই কিশানের প্রশংসাও করলেন কোহলি, ‘দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বল কিছুটা ধীরে আসছিল। আমি কিশানের কথা বলবো, সে যেভাবে খেলেছে তাতে কাজটা সহজ হয়ে যায়। আইপিএলে ভাল খেলার কারণেই ভয়ডরহীন ক্রিকেট খেলেছে কিশান। আমাদের একটা জুটি তৈরি করা দরকার ছিল। সেটা আমরা করতে পেরেছি। আমি মনে করি, এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে কিশান।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat