ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-১১
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ৩ দিনব্যাপী এক কর্মশালা বৃহস্পতিবার সকালে একাডেমিক ভবনে শুরু হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ খুলতে হলে তার ভিশন ও মিশন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট হলো গ্রাজুয়েট সম্পন্ন শিক্ষার্থী। তাই গ্রাজুয়েটদের কোয়ালিটি এ্যাসুরেন্স করতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং কোর্স কো-অর্ডিনেটর ছিলেন প্রফেসর ড. মো. মোজাহার আলী।
৩ দিনব্যাপী এ কর্মশালা ১১, ১৪ ও ১৫ মার্চ ২০২১ অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৪ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat