ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৩-০৬
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, এটি বাংলাদেশের জন্য ভাল বছর, কেননা এ বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সুপারিশ পেয়েছে এবং একই সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ‘মুজিষবর্ষ’ উদযাপন করা হচ্ছে। তিনি আজ বাংলাদেশের এলডিসির মর্যাদা থেকে উত্তরণ প্রসঙ্গে বলেন, ‘এটি সুসংবাদের বছর। বাংলাদেশের জন্য এটি আমাদের বড় অর্জন যেহেতু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সাথে আমাদের স্বাধীনতার ৫০বছর পূর্তি উদযাপন করতে চলেছি।’ উন্নয়ন নীতি সংক্রান্ত জাতিসংঘ কমিটি গত মাসে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে।
পররাষ্ট্রমন্ত্রী আজ বুয়েটের কেন্দ্রীয় মাঠে কূটনৈতিক সংবাদদাতা সমিতি, বাংলাদেশ (ডিক্যাব) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করছিলেন।
সাফল্যের সাথে উচ্চতর উন্নয়নের পথে অভিযাত্রায় বাংলাদেশের ‘অদম’ স্পৃহা তুলে ধরে মোমেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ তার উন্নতির জন্য যে প্রয়াস নেয় তাতে সফল হয়।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য প্রফেসর সত্য প্রসাদ মজুমদার ও ডিক্যাব সভাপতি পান্থ রহমান বক্তব্য রাখেন। মন্ত্রণালয়ের দল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ডিক্যাব দলের সামনে ১৫০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করে দেন।
ডিক্যাব দল ১৬ ওভারের ম্যাচের মাত্র ১৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১০৮ রান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat