ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০২-২৮
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ পেশকালে তিনি এই পরামর্শ দেন। কমিশনের অন্যান্য সদস্যসগণ এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে পিএসসির চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক ও করোনাকালে কর্ম-কমিশন পরিচালনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে আবদুল হামিদকে অবহিত করেন।
রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পিএসসিকে নির্দেশ দেন। তিনি বলেন, এতে সময়ের সাশ্রয় হবে এবং চাকরি প্রার্থীদের ভোগান্তি অনেকটা লাঘব হবে। রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। দেশের যোগ্য তরুণরা যাতে সরকারের বিভিন্ন পদে নিয়োগ পায় তা নিশ্চিত করতে পিএসসি সর্বাত্মক প্রয়াস চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat