ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০২-২৮
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বরে সাকাওয়াত এইস মেমোরিয়াল হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া দুই শিশুর মধ্যে একজনকে জীবীত ও অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ । শনিবার রাত ১০ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত সোলায়মানের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই শিশুকে উদ্ধার করে । এ সময় চুরির সাথে জরিত থাকার অভিযোগে চোর চক্রের ৫ জন নারী ও ২ জন পুরুষ সদস্যকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত সোলায়মান হোসেনের স্ত্রী সয়রন বিবি, তার মেয়ে আলপনা খাতুন, ছেলে রবিউল ইসলাম, রবিউলের স্ত্রী ময়না খাতুন, একই গ্রামের মৃত সাইফুল ইসলামের স্ত্রী মিনা খাতুন,একই গ্রামের রেজাউলের স্ত্রী খাদিজা খাতুন ও গ্রাম ডাক্তার শরিফুল ইসলাম ।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী জানান গত শুক্রবার রাতে তাড়াশ উপজেলার নওগাঁর হান্ডিয়াল গ্রামের আসগর আলীর ছেলে মাজেদ আলী তার গর্ভবতী স্ত্রী সমিতা খাতুনকে নিয়ে হাটিকুমরুলের সাখাওয়াত এইস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। শনিবার সকাল ৯ টার সময় সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন ।

দুপুরের পর বোরকা পরিহিত একনারী নার্স পরিচয় দিয়ে সমিতা ও তার স্বজনদের সাথে সখ্যতা গড়ে তোলে। বিকেল তিনটার দিকে নার্স পরিচয়ধারী ওই নারী বাচ্চার নানীর কাছ থেকে বাচ্চাকে কান্না থামানোর কথা বলে কোলে নেয় । এরপর হাটতে হাটতে হাসপাতালের বারান্দায় আসে এবং নানীকে ভিতরে চলে যেতে বলে । শিশুটির নানী কেবিনের ভিতরের চলে যাওয়া মাত্র নার্স পরিচয়ধারী নারী বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় ।

ঘটনার পর পুলিশ এসে হাসপাতাল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে । সেখানে দেখা যায় এক নারী বাচ্চাটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে । পুলিশ ফুটেজে দেখা নারীকে শনাক্ত করে রাত ১০টার দিকে সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামে সোলায়মানের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে শিশু দুটি উদ্ধার এবং ৭ জনকে গ্রেফতার করে । এরপর ঘটনাস্থলেই তাদেরকে গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে চুরি হওয়া উল্লাপাড়ার উপজেলার দুর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দি গ্রামের চয়ন ইসলাম ও মঞ্জুয়ারা বেগমের ২৩ দিন বয়সী শিশু বাচ্চা চুরি বিষয়ে জেরা করা হয় । এক পর্যায়ে চোরচক্রের সদস্যরা ওই শিশু চুরির বিষয়টিও স্বীকার করেন । তাদের দেয়া তথ্যমতে ওই বাড়ীর একটি ঘরের ধানের ঢোলের ভিতর থেকে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে । তবে কেন, কি কারনে তারা চুরি করেছে সে বিষয়ে এখনো মুখ খোলেনি । তিনি আরো জানান, সংবাদ পেয়ে পুলিশের উর্দ্ধনত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রকৃয়াধিন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat