ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০২-২৭
  • ৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা জেলার সদর উপজেলায় আজ সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা এলাকায় মাটি বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’জন ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তালতলা বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের পুত্র মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের পুত্র মোহাম্মদ আলী (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলীসহ সাতজন শ্রমিক প্রতিদিনের ন্যায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বাইসাইকেল যোগে বিনেরপোতায় লিয়াকত আলীর বি.বি.ব্রিকস নামক ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন।পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা নামক স্থানে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন হেডকোয়াটারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের দু’জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. বুরহানউদ্দিন জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat