ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০২-১৯
  • ৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় গতকাল রাত ১০টায় মোটর সাইকেল ও ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন ভারতীয় নাগরিক সহ ৩ মোটর সাইকের আরোহী নিহত এবং জন গুরুতর আহত হয়েছে। মৃতরা হলো উপজেলার মাইঝখার (রামপুর) গ্রামের রবিউল মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩), শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকার বোরহান মিয়ার ছেলে পায়েল মিয়া (২১) ও অপরজন ভারতের বিশালঘর থানার মিয়াপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আমজাদ হোসেন (২৫)। অপরদিকে গুরুতর আহত হাসান মিয়া (২১) শিমরাইল গ্রামের সহিদ মিয়ার ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
স্থানীয় ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় উপজেলার পানিয়ারুপ গ্রামের ভিতরের রাস্তা দিয়ে একটি মোটরসাইকেলে করে চারজন যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহীরা ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং একজন গুরুতর আহত হয়। রাতেই নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আহত হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, পানিয়ারুপ গ্রামের সরু রাস্তা দিয়ে চারজন একটি মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে তিনজনের মৃত্যু ও একজন আহত হয়। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat