ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০২-১৭
  • ৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি আজ বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে আওয়ামীলীগ সরকার।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা আরও বাড়ানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তিনি সকলে কাছে দোয়া কামনা করেন।
আজ বুধবার বেলা ১১ টায় জেলার মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌরসভার মেয়র এডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুইকোটি ৪০লাখ টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রয়েছে আধুনিক কনফারেন্স রুম, কমিউনিটি সেন্টার এবং বীর মুক্তিযোদ্ধাদের দাপ্তরিক কার্যক্রমের জন্য অফিস রুম।
এছাড়াও মুহাম্মদ ফারুক খান এমপি বুধবার দিনব্যাপী মুকসুদপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও নবনির্মিত অবকাঠামো উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat