ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের সকল পৌরসভার সার্ভিসসমূহকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি আজ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান।
তাজুল ইসলাম বলেন, দেশের ৩২৯ টি পৌরসভাগুলোতে দেওয়া সব নাগরিক সেবা অটোমেশনের আওতায় আনতে সরকার কাজ করছে। এ সময় পৌরসভায় অটোমেশন চালু করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে সেদেশটির আগ্রহের কথা জানান কিউন।
স্থানীয় সরকার মন্ত্রী কোরিয়ার পৌরসভায় তাদের কাজ করার আগ্রহ প্রকাশের জন্য দেশটির প্রতি ধন্যবাদ জানান এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বন্ধু প্রতিম দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ওয়াসা সহ বিভিন্ন খাতে চলমান সহযোগিতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রমে আরো সহযোগিতার কথা জানান।
এছাড়াও তারা দুই দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat