ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০২-০৭
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্ভয়ে দেশের জনসাধারণকে করোনা ভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ।
তিনি রোববার মিন্টুরোডের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে টিকাদান কর্মসূচীর কার্যক্রম পরিদর্শনকালে এ আহবান জানান।
ড.কনক কান্তি বড়–য়া তার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, টিকা নেওয়ার পর থেকে তিনি আগের মতই সুস্থ ও স্বাভাবিক অনুভব করছেন। টিকা গ্রহণের পর কোনো ধরণের পার্শ্ব-প্রতিক্রিয়া অনুভব করছেন না।
এদিকে, আজ এই কনভেনশন সেন্টারে মোট ৮টি বুথে টিকাদান কার্যক্রম চলছে। এতে টিকা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহীম, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া বিএসএমএমইউয়ের সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান, সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু ও ডা. সুদীপ বড়–য়া অন্যান্যদের সাথে টিকা নিয়েছেন ।
এই সেন্টারে তথ্যকেন্দ্র, ওয়েটিং রুম, ৮টি বুথ, পোস্ট কোভিড অপেক্ষাগার, ৮ শয্যার সিকবেড, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে ২টি চিকিৎসক টিম, ৪টি এইচডিইউ, কেবিন ব্লকে ৪টি শয্যা ও ২টি এ্যাম্বুলেন্স-এর ব্যবস্থা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও টিকা নিচ্ছেন।
গত ২৮ জানুয়ারি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া শরীরে টিকা নেয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর সূচনা হয়। ওই দিন এই সেন্টারের ৪টি বুথে মোট ১৯৮ জন টিকা নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat