ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের ফলে কোভিডকালীন বাংলাদেশের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে আজ সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে স্পিকার এ কথা বলেন ।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, কোভিড-১৯ পরিস্থিতি, কোভিড-১৯ ভ্যাক্সিনের বর্তমান অবস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সুইডেন বাংলাদেশের অনেক পুরনো বন্ধু এবং সুইডেনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এসময় তিনি ভবিষ্যতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ চব্বিশ বছর বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। স্বাধীনতা অর্জনের পর তিনি জাতিকে উপহার দিয়েছেন বিশ্বসেরা সংবিধান। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে কোভিডকালীন সময়ে বাংলাদেশের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বর্তমানে স্বাভাবিক গতিতে চলছে। করোনায় বাংলাদেশে মৃত্যুহার তুলনামূলকভাবে কম। তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগণ যেন অনাহারে মৃত্যুবরণ না করে সেজন্য সঠিক সময়ে খাদ্যদ্রব্য সরবরাহ করেছে সরকার। বর্তমান সরকার সকলের জন্য কোভিড-১৯ ভ্যাক্সিন সরবরাহে নিরলস কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন স্পিকার।
রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে বলেন, কোভিডকালীন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের এ অগ্রযাত্রার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন ভন লিনডে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার মাতৃস্বাস্থ্য উন্নয়ন, মাতৃমৃত্যু হ্রাস, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ, সাইক্লোন ও ফ্লাড সেন্টার নির্মাণের পাশাপাশি বহুমুখী কার্যক্রম গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণ, প্রতিটি ক্ষেত্রে নারীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন, সকলের জন্য নিরাপদ সুপেয় পানি সরবররাহ নিশ্চিতকরণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এগিয়ে যাবার এসকল প্রচেষ্টায় সুইডেন সরকার সর্বদা পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat